বার্ন ইউনিটে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল শুক্রবার রাতে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে ওই নারীকে কে বা কারা বার্ন ইউনিটে রেখে চলে যায়।
গতকাল সকাল ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে এনে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে ফেলে রেখে যায় কে বা কারা। জরুরি বিভাগের টিকিট সংগ্রহের সময় তারা ওই নারীর নাম হাবিবা, বয়স ৪৫ ও তুরাগ থানা এলাকার বলে জানিয়েছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক তাঁকে ভর্তি করান। চিকিৎসকেরা জানান, তাঁর শরীরের ৯২ শতাংশ পুড়ে গেছে। রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।