বার্ন ইউনিটের জন্য প্রধানমন্ত্রীর চার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুদানের চেক হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সৌজন্যে
অনুদানের চেক হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সৌজন্যে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তিনটি বার্ন ট্যাংকস ও ১০০ শয্যার একটি ওয়ার্ড স্থাপনের জন্য চার কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাঁর সংসদ ভবনের কার্যালয়ে বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক আবুল কালামের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর অনুদানের মধ্যে দুই কোটি টাকা দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক এবং এক কোটি করে টাকা দিয়েছে এক্সিম ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।