বার্ন ইউনিটের সমন্বয়ক হলেন সামন্ত লাল সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪টি মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান বার্ন ইউনিটগুলো শক্তিশালী–করণ ও বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণকাজের সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সামন্ত লাল সেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক আদেশে দুই বছরের জন্য চুক্তিভিত্তিতে সামন্ত লালকে এই পদে নিয়োগ দিয়েছে। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা।