বার্ন ইনস্টিটিউট শেখ হাসিনার নামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট রূপান্তরিত হচ্ছে ইনস্টিটিউটে। এর নাম হবে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রী বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা যাচ্ছে।
গত ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। রাজধানীর চানখাঁরপুলে এ ইনস্টিটিউট হবে।
আরও পড়ুন:
আধুনিক বার্ন ইনস্টিটিউট হচ্ছে