বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম গতকাল সোমবার থেকে শুরু হয়েছে।হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এ বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আবু তালেবসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন। এ বিভাগে মোট ১৬টি শয্যা এবং অত্যাধুনিক যন্ত্রপাতিসহ অস্ত্রোপচার কক্ষ (ওটি) রয়েছে। এ বিভাগে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষণপ্রাপ্ত দুজন চিকিৎসক (রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার) ও প্রশিক্ষণপ্রাপ্ত চারজন কর্মচারী নিয়োগ করা হয়েছে। বিভাগীয় প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক মারুফুল ইসলাম জানান, বিভাগটি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষকে আর ঢাকায় ছুটে যেতে হবে না। এখন থেকে এ বিভাগে আগুনে পোড়া, ঠোঁটকাটা, তালুকাটা, মুখমণ্ডলের বিভিন্ন দাগ ও তিল সার্জারি করার মতো রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।