বার্নিকাটই হচ্ছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্শিয়া বার্নিকাটই হচ্ছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। গত মঙ্গলবার মার্কিন সিনেট বিষয়টি নিশ্চিত করেছে।
গত বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেফ রাথকে জানান, মার্শিয়া বার্নিকাটকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দিয়েছে সিনেট।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হবেন বার্নিকাট। গত ২২ মে তাঁকে বাংলাদেশে রাষ্ট্রদূত পদে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বার্নিকাট এর আগে সেনেগাল ও গিনি বিসাউয়ে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। ১৯৮০ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।