বার্লিনে বাংলা পাঠশালা পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার জার্মানির বার্লিনে বাংলা মাধ্যমের বিদ্যালয় বাংলা পাঠশালা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। খবর বাসসের।জার্মানিতে বসবাসকারী বাঙালি শিশুরা এই বিদ্যালয়ে বাংলা ভাষায় লেখাপড়া করছে। বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন প্রাঙ্গণে গত ডিসেম্বরে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়।