বার্ষিক উরস-ই-কুল কাল থেকে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুফি হজরত মাওলানা আযানগাছি (রহ.) প্রবর্তিত হাক্কানি আঞ্জুমানের বার্ষিক উরস-ই-কুল আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। নারায়ণগঞ্জের ফতুল্লা রেলস্টেশনের উত্তর-পূর্ব পাশে পিলকুনির আউলিয়ানগরের হাক্কানি রহমত মঞ্জিলে তিন দিনব্যাপী এ উরস-ই-কুল হবে। শনিবার বাদ জোহর আখেরি মোনাজাত হবে। গতকাল মঙ্গলবার হাক্কানি আঞ্জুমানের প্রেসিডেন্ট সুফি মো. মোশাররফ হোসেন বিন নিজাম এ কথা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।