প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত মাওলানা আযানগাছি সুফি মুফতি (রহ.) প্রবর্তিত বার্ষিক উরসিকুল মাহফিল কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। মাওলানা আযানগাছি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) এর ৩৭তম বংশধর। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশনের পূর্ব-উত্তর পাশের পিলকুনির আউলিয়া নগর হাক্কানী আঞ্জুমান রহমত মঞ্জিলে অনুষ্ঠেয় এ মাহফিল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। মোনাজাতের আগে সৃষ্টির উদ্দেশ্য, তাসাউফ, ইশকে ইলাহী ইত্যাদি বিষয়ে বয়ান করা হবে। মাহফিলে শরিক হয়ে দোজাহানের নেকি হাসিল করার জন্য হাক্কানী আঞ্জুমানের প্রেসিডেন্ট সুফি মোহাম্মদ মোশাররফ হোসেন বিন নিজাম সংগঠনের সদস্যসহ সাধারণ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।