বার্ষিক ওরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে হজরত শাহ মফিজ উদ্দীন (রা.)-এর ৬২তম বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফজরের নামাজের পর থেকে জিকির আসকারের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। ওরস উপলক্ষে মাজারসংলগ্ন মাঠে গত শুক্রবার সকাল থেকে তিন দিনব্যাপী মেলা শুরু হয়। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক আশেকান ও ভক্ত এখানে সমবেত হন। সবার নিরাপত্তা জোরদার করতে শাহ মফিজ উদ্দীন (রা.)-এর মাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।