প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে মফিজ শাহ (রা.) মাজারের ৬৩তম বার্ষিক ওরস গতকাল রোববার শেষ হয়েছে। গত শনিবার দুদিনব্যাপী ওরস শুরু হয়। গতকাল দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক ভক্তের আগমন ঘটে মাজার প্রাঙ্গণে। সারা রাত জিকির আসকার, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে দুই দিনব্যাপী মেলাও বসেছে। বার্ষিক ওরস উপলক্ষে কমলগঞ্জ থানা ও মৌলভীবাজার জেলা পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মাজার ওরস কমিটির সভাপতি ইউছুফ আলী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ওরসের প্রথম দিন শনিবার বিঘ্ন ঘটলেও রোববার দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হয়। তখন ভক্তদের ভিড়ও বাড়তে থাকে।