প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে হজরত শাহ্ সুফি খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (র.)-এর ২০১৫ সালের বার্ষিক ওরস শরিফ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। সকাল নয়টায় আল্লাহ আকবর লেখা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনের ওরস শরিফ উদ্বোধন করা হয়। এ বছর শততম বার্ষিক ওরস উপলক্ষে অনেক আগে থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা এবং ভারতের আসাম থেকে ভক্তরা এসেছেন। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ছয়টি ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় শতাধিক পুলিশ, র্যাব ও দরবার শরিফের নিজস্ব আনসার নিয়োজিত আছে। আগামীকাল রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে।