বার্ষিক ক্রীড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ শেষ দিন। গত বুধবার সকালে এটি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাউফল পৌরসভার মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান।