প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শওকত আলী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাসুক মিয়া। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।