প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার পাঠানপাড়া উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।