বার্ষিক ক্রীড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন ফটোজার্নালিস্ট ক্রীড়া উৎসব ২০১৬-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল রোববার সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাডমিরাল ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. এনায়েত করিম এবং এটিএন বাংলার উপদেষ্টা কর্নেল (অব.) মীর মোহাম্মদ মোতাহার হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মোহসীন। পাঁচটি ইভেন্টে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় দাবা, ক্যারম-একক, ক্যারম-দ্বৈত, সাঁতার এবং দৌড় অনুষ্ঠিত হয়। মোট ৬০ জন খেলোয়াড় এই ইভেন্টগুলোয় অংশ নেন।