প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের (স্কুল অ্যান্ড কলেজ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার। বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, ফরিদপুর ডায়াবেটিক কলেজ হাসপাতালের অধ্যাপক আবদুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন বিশ্বাস প্রমুখ।