প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল সোমবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক গোলাপ আলী শেখ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার। বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ আবদুল হালিম তালুকদার, সাবেক অধ্যক্ষ খন্দকার আবদুল মুহিত, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সৈয়দ উদ্দিন মিয়া প্রমুখ। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি