প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ নবগঙ্গা ন্যাশনাল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় এক আলোচনা সভায় শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাংবাদিক ফয়সাল আহমেদ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রোকসানা বিশ্বাসসহ শিক্ষকেরা। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।