প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। প্রতিমন্ত্রী বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা করা প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে। প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান ধরে রেখে শিক্ষকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ আবু সাঈদ আহমেদ। খুলনা অফিস