বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় বাংলাদেশ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি খালেদুজ্জামান প্রদীপ সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ আসনের সাংসদ রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কৃতিত্ব অর্জন করে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তাই তাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম প্রমুখ। জামালপুর প্রতিনিধি