প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার দুপুরে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী। এ সময় বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহরিয়ার, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।