বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ ও স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নানসহ (এনপিআর) শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ বিজ্ঞপ্তি