প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ফজলুল হক মৃধা, সৈয়দ মর্তুজা আলী, মজিদ বক্স, আমিন খান, আবদুল জব্বার, সহকারী অধ্যাপক মানবর্ধন পাল, মফিজুল ইসলাম, শাহাদৎ হোসেন, মার্জিয়া সানি প্রমুখ। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি