বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সরকারি শিশুপরিবার (বালক) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সোমবার শিশুপরিবার স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন সৈয়দ ইবনে সাঈদ, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।