প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া আলহাজ আবদুল করিম উচ্চবিদ্যালয়ে গত বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আরশাদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ আহাম্মদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফরিদ উদ্দিন শেখ।