প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার শালদিঘা গোপাল গোপীনাথ উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ রেবেকা মমিন এর উদ্বোধন করেন। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান শিক্ষক তপন কুমার রায় এটি পরিচালনা করেন। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান, খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি