প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজে গতকাল রোববার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলার চেয়ারম্যান আইনুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, প্রবীণ রাজনীতিবিদ ইমরান আলী, সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, ২২ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হবে।