বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সমাবেশ গতকাল মঙ্গলবার বেলা তিনটায় পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, সিভিল সার্জন আমিনুল ইসলাম, জেলা পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মতলুবর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।