প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. সিরাজুল হক মোল্লা। এতে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক গণেশ চন্দ্র সাহা। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।