বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মহানগরে আর্কেডিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানায়।পরে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু।অনুষ্ঠানে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজ পর্বে ৩০ জন অংশ নেয় ও তাদের বৈচিত্র্যময় সাজ সবাইকে মুগ্ধ করে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে মোট ২০টি ইভেন্টে ১২০ জনকে পুরস্কৃত করা হয়।প্রধান অতিথি শরফুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে রংপুর সিটি করপোরেশনকে শিক্ষানগর হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার পরিবেশ শান্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন।