বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন ও কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মান্নান ভূঁইয়া l ছবি: প্রথম আলো

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার।

২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার সমাপনী দিনে গতকাল কলেজের খেলার মাঠ পরিণত হয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায়। সমাপনী দিনে নিয়মিত ক্রীড়ানুষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়। শিক্ষক, অতিথি ও অভিভাবকদের জন্যও ছিল আলাদা আয়োজন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। তিনি অনুষ্ঠান উপভোগ করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মান্নান ভূঁইয়া।