প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে গতকাল সোমবার জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে বেলুন উড়িয়ে সমাবেশ উদ্বোধন করেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবীর। পরে তিনি মশাল প্রজ্বালন করেন। এরপর পুলিশ সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে হুমায়ুন কবীর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।