প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বার্ষিক পরীক্ষায় ‘অটো প্রমোশন’ (পরীক্ষা ছাড়াই ওপরের শ্রেণীতে উন্নীত করা) দেওয়া হবে না, পরীক্ষা হবে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নানা বাধাবিপত্তির মধ্যেও দেশের অধিকাংশ স্কুল-মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা প্রায় শেষ। ঢাকা মহানগরসহ কিছু এলাকার কিছুসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েকটি বিষয়ের পরীক্ষা এখনো শেষ করা সম্ভব হয়নি। তবে শিগগিরই তা অনুষ্ঠিত হবে।’ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের কৌশলে বার্ষিক পরীক্ষা নিয়ে ফল ঘোষণা করবে—এ কথা জানিয়ে নাহিদ বলেন, ‘অটো প্রমোশনের কোনো প্রয়োজন নেই। এটা করতে গেলে খারাপ নজির হবে।’