বার্ষিক পুলিশ সমাবেশ
পুলিশ লাইনসের প্রধান সড়কে লাল-নীল কাপড় আর বেলুনে বর্ণিল করে সাজানো। মাঠের চারপাশেও একই রূপ। আছে সাতজন বীরশ্রেষ্ঠর বড় বড় ছবি। কুষ্টিয়ার বিখ্যাত রবীন্দ্রনাথ, লালন শাহ, মীর মশাররফ হোসেন, বাঘা যতীনের ছবিও শোভা পাচ্ছে। আছে নাগরদোলা, বানর ও সাপ খেলা। এ রকম বর্ণিল আয়োজনে গতকাল দিনব্যাপী বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠারের আয়োজন করে জেলা পুলিশ। সকালে জেলা পুলিশ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে মাদককে না বলা বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন নিয়ে র্যা লি করেন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির উজ জামান। এতে পুলিশসহ তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিখ্যাত শিল্পীরা গান পরিবেশন করেন। সব অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রলয় চিসিম।