বার্ষিক পুলিশ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক পুলিশ সমাবেশ উপলক্ষে পঞ্চগড় পুলিশ লাইনস মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ। এ সময় পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অতিথিদের জন্য নৈশভোজের আয়োজনও ছিল।