বার্ষিক বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সংবাদপত্র হকার্স সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার যশোর শহরসংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিনোদপুর ফ্যামিলি সাফারি পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। ফরিদপুর হকার্স সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন, অনুষ্ঠানে সমিতিভুক্ত ৪৯ জন সদস্যের পরিবার অংশ নেয়। সকাল সাতটায় বনভোজনের উদ্দেশে বাস ছাড়ে এবং সন্ধ্যা সাড়ে সাতটায় ফিরে আসে। এ সময় খাওয়া-দাওয়ার সঙ্গে র্যা ফল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।