বার্ষিক সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকারবিষয়ক বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হলরুমে বেসরকারি সংস্থা গ্রামবিকাশ কেন্দ্র ওই সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ। সংলাপে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রুবিনা আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ূন আহম্মেদ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস আলী, গ্রামবিকাশ কেন্দ্রের কর্মকর্তা ভুপেশ রায়, সোহেল রানা, নাদিয়া আক্তার প্রমুখ অংশ নেন।