বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরকে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতি। এ লক্ষ্য বাস্তবায়নে গত এক বছরে বিভিন্ন এলাকায় মোট ৬৬ হাজার ৪২৮ জন গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের প্রতিবেদন উপস্থাপন করেন বোর্ডের উপপরিচালক বিধান রঞ্জন।
গাজীপুর প্রতিনিধি