বার্ষিক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল বুধবার সকালে শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা শাখার বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনসিটিএফ জেলা শাখার সভাপতি আশিকুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শামছুল আজম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধান, সরকারি শিশু পরিবারের (বালিকা) সহকারী শিক্ষক ফরিদা পারভীন, এনসিটিএফের জেলা স্বেচ্ছাসেবক মারফিয়া সিলভী, সাধারণ সম্পাদক খন্দকার ওমর-আল-সানি, কার্যনির্বাহী সদস্য রকিবুদ্দৌলা, জান্নাতুল মাওয়া প্রমুখ। বার্ষিক কর্মপরিকল্পনা তুলে ধরেন জেলা শাখার স্বেচ্ছাসেবক তাওহীদ তুষার।