বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গতকাল শুক্রবার উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) প্রথম বার্ষিক সাধারণ সভা হয়েছে। উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সংগঠনের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালব ‘খ’ অঞ্চলের পরিচালক মো. কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবুল শেখ, জেলা ব্যবস্থাপক জুড গোমেজ। বক্তব্য দেন লায়লা আরজুমান বানু, সুলতানা পারভীন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।