প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বিডিও) বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার নওগাঁর নিয়ামতপুরের প্রফেসর পাড়ায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন বিডিওর নির্বাহী পরিচালক আখতার হোসেন। বক্তব্য দেন আফজাল হোসেন, লাইলা আরজুমান বানু, নাজমুল ইসলাম প্রমুখ। বরেন্দ্র অঞ্চলে পানির স্তর ক্রমশ নিচে নেমে যাওয়া নিয়ে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং পানি নিয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে পদক্ষেপ গ্রহণেরও সিদ্ধান্ত হয়।