বার্ষিক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গতকাল শনিবার সকালে মতিঝিলের রাজউক অ্যাভিনিউয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তফা কামাল। সমিতির সম্পাদক মোসলেম মিয়া উপস্থিত সবাইকে ১০১৬-১৭ সালের আনুমানিক আয়-ব্যয়ের বাজেট পড়ে শুনান। পরে বিস্তারিত আলোচনা শেষে সবার সম্মতিতে সেটি গৃহীত ও অনুমোদিত হয়। এ সময় তিনি একটি সম্পূরক বাজেটও উপস্থাপন করেন।