বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়নে করণীয় ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র সিলেটের উদ্যোগে গতকাল সকাল ১০টায় খাদিমনগর এলাকার সিলেট পল্লি উন্নয়ন ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে দিনব্যাপী এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সফিউল আহাদ সরদার। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকার কৃত্রিম প্রজনন ও ঘাস উৎপাদন বিভাগের উপপরিচালক মো. হযরত আলী আখন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন অচিন্ত্য কুমার সাহা।