বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুমেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। গোলাকান্দাইল এলাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মজিবুর রহমান, মহাসচিব মো. হানিফ মোল্লা, যুগ্ম মহাসচিব বাদল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শিক্ষাসচিব সুমন মিয়া, অর্থসচিব খোরশেদ আলম, সমাজকল্যাণ সম্পাদক ইয়াছিন রায়হান, মহিলাবিষয়ক সম্পাদক কুলসুম আক্তার, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। সভায় জানানো হয়, আগামী ১৮ ও ২৩ ডিসেম্বর ভুলতা স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।