বার্ষিক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের বিভাগীয় বার্ষিক সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ শহরে অবস্থিত উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী সভায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার শতাধিক এক্স ক্যাডেট উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগের সভাপতি মীর মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক শমশের আলী।