প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ১৯তম বার্ষিক সদস্য সভা গতকাল বৃহস্পতিবার শহরের সুটিপাড়াস্থ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপতি রেজাউল ইসলাম। বক্তব্য দেন নীলফামারী পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম হাসনাত হাসান, সমিতির কোষাধ্যক্ষ মফিজার রহমান, সহসভাপতি মোশাররফ হোসেন, সমিতির সচিব সোনা চৌধুরী, মহিলা পরিচালক নাসরিন পারভীন চৌধুরী, মাহাবুবা আকতার, দিল আখতার নুরজাহান প্রমুখ। সভায় সেরা বিদ্যুৎ গ্রাহক ও সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে সমিতির পক্ষ থেকে বিশেষ উপহারসামগ্রী দেওয়া হয়।