বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান এ বি এম লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। অন্যদের মধ্যে পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক, সমবায় কর্মকর্তা কামরুন্নাহার, পাংশা প্রেসক্লাব সভাপতি মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য দেন।