বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক উন্নয়নবিষয়ক সংস্থা সার্ভ দ্য পিপলের ২৩তম বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার রাজধানীর সোবহানবাগে সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভানেত্রী শাহজাদী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক সৈয়দ আহমাদ ফারুখ, কোষাধ্যক্ষ হোসনা রহমান এবং সুলতানা ফেরদৌস আরা খানম, তাহেরা নাজরীন প্রমুখ। বিজ্ঞপ্তি।