প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার গভীর রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিকেলে জেলা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন নবগঠিত ময়মনসিংহ বিভাগীয় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুল ইসলাম, ময়মনসিংহ ও নেত্রকোনার পুলিশ সুপার যথাক্রমে মো. মঈনুল ইসলাম ও জয়দেব চৌধুরী।